[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রে তিন দিনের ব্যবধানে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি দুটি রামগড় থানা থেকে প্রায় ৩০০ গজ দূরে অবস্থিত। একটি বাড়ির ছাদের নির্মাণাধীন রড কেটে নেওয়া হয়েছে। অন্য বাড়ি থেকে বৈদ্যুতিক তার, সিলিং ফ্যান, বাতি ও আসবাবপত্র চুরি হয়েছে।

ভুক্তভোগীদের একজন রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল হাই । তিনি বলেন, কয়েক দিনের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর বাড়ির ছাদের রড কেটে নিয়ে গেছে।

আব্দুল হাই বলেন, ঘরের ছাদ থেকে রড চুরি হতে দেখে আমি হতবাক হয়েছি। বিষয়টি থানায় জানিয়েছি।

অপর চুরির ঘটনাটি ঘটেছে সাংবাদিক বেলাল হোসাইনের ভাড়া বাসায় । ঘটনার সময় তাঁর ভাড়াটিয়া বাসায় ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার ভেতরে ঢুকে বৈদ্যুতিক তার, সিলিং ফ্যান, বাতিসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়।

সাংবাদিক বেলাল হোসাইন বলেন, আমার ভাড়াটিয়া ওই সময় বাসায় ছিলেন না। দুর্বৃত্তরা এ সুযোগে ঘরে ঢুকে বৈদ্যুতিক তার, সিলিং ফ্যান, বাতি ও বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।

বেলাল হোসাইনের দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি এর আগেও তাঁর ভাড়াটিয়াকে বাসা ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়েছিলেন। চুরির ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখার জন্য পুলিশকে জানিয়েছেন তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।