[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামে ধর্ষণ ও বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে গ্রাম্য সালিশে ন্যায়বিচার না পেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
 এ ঘটনায় নিহত নাছিমা বেগমের (২৮) বাবা মো. আব্দুল হক বাদী হয়ে দৌলতপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী স্বামী বিদেশে যাওয়ার পর প্রতিবেশী শাকিল বিয়ের আশ্বাস দিয়ে নাছিমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে অপমান করেন।
 অভিযোগ রয়েছে, শাকিল শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে নাছিমার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেন। শাকিল তালকনগর গ্রামের ইনসান পীর সাহেবের ছেলে।
গত ১৮ জুলাই বিষয়টি নিয়ে তালুকনগর গ্রামের ডক্টর আলমগীরের বাড়িতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উপস্থিত ছিলেন ডক্টর আলমগীর, ইউপি সদস্য শরিফ ইসলাম লালন, আলেক, হাবেল, জলিল, শামসুল, রবিজ্জল, সুরমান, আলিম, আনোয়ার, আলম ও সিরাজুল। নিহতের পরিবারের অভিযোগ, সালিশে নিরপেক্ষ বিচার না হয়ে অভিযুক্তদের পক্ষ নেওয়া হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নাছিমা।
নিহতের ভাই রাসেল মিয়া বলেন, “আমার বোন বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। সালিশে একতরফাভাবে অভিযুক্তদের সুবিধা দেওয়া হয়েছে।
সালিশের পরদিন ভোরে বাড়ির রান্নাঘরের পাশে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাছিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে, নিহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু ভিডিও পাওয়া গেছে, যেখানে শাকিল শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।