[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামায় যৌথ অভিযানে ১ হাজার কেজি কচি বাঁশসহ পিকআপ জব্দ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬
বান্দরবানের লামা উপজেলার সরই বনবিট ও পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এক পিকআপ ভর্তি অবৈধ কচি বাঁশ (বাঁশ করুল) জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কেয়াজুপাড়া বাজারের উত্তর পাশে মনুরটেক এলাকায় অভিযান চালিয়ে বাঁশসহ একটি পিকআপ (নং- লট-২০) আটক করা হয়। তবে অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের টংগাবতীসহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশে এসব কচি বাঁশ সংগ্রহ করা হয়েছিল। আটক করা গাড়ি ও বাঁশ বর্তমানে সরই বনবিট কার্যালয়ে রয়েছে। স্থানীয়দের মতে, জব্দকৃত বাঁশের ওজন প্রায় ১ হাজার কেজি। জুন, জুলাই ও আগস্ট মাস বাঁশের প্রজনন মৌসুম হওয়ায় এ সময় সরকারিভাবে বাঁশ কাটা ও পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযানে সরই বনবিট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার সেলিম শাহরিয়ার এবং বন বিভাগের কর্মী সিরাজ মিয়া, আশিষ কুমার সুশীল ও নুরুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সরই বনবিট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচি বাঁশ ও গাড়িসহ মালামাল জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে বন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
লামা বনবিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিএফওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ হিসেবে আদালতে মামলা দায়ের করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।