[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬
বিএন পি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমান এর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন করার কর্মসূচী হাতে নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে টাংগাইলের নাগরপুর মামুদনগর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন  করা হয়েছে।
 শুক্রবার (২৪ জুলাই)  বিকেলে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচী উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। বৃক্ষ রোপণ  কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এসময় প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মো.হাবিবুর রহমান হবি। উপজেলা কৃষক দলের সভাপতি মো.হুমায়ন কবির এর সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক মো.জাহিদ হাসান এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,মামুদনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নূরুল ইসলাম সাধারণ সম্পাদক  আবু সাঈদ বাচ্চু, উপজেলা ছাত্র দলের  আহ্বায়ক মীর খালেদ মাহবুর রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির,  ওলামা দলের সভাপতি  আবু বকর সিদ্দিক, তাতি দলের সভাপতি মো.দেলোয়ার হোসেনসহ মামুদনগর উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক বৃন্দ ও ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।