[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সভাপতি‌ ও ঈশ্বরদী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪ টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ‎ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শামসুল, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ এসএম ফজলুর রহমান ফজলু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, বিএনপি নেতা সাইফ হাসান সেলিম, বিএনপি নেতা শেখ বেলাল, বিএনপি নেতা মোশাররফ হোসেন, মোঃ সোহেল রানা, আতাউল হোসেন, মিজানুর রহমান মিজান, শাহিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইনামুল হক জসিম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, মোঃ কোরবান আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম মোখলেছুর রহমান বাবলুর পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁর ভাই মাহবুবুর রহমান পলাশ ও রেজাউল করিম ভিপি শাহিন।
দোয়া ও স্মরণসভার অনুষ্ঠানটি পরিচালনা করেন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।