[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায়  শুকুর আলী (৫৮)এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে ওই ভ্যানচালক স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন। কাঁচাবাজারের সামনে সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি টাঙ্গাইলের  নাগরপুর উপজেলার কলমাইদ এলাকায় জাহাবক্সের ছেলে  শুকুর আলী দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।