[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক-২

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বুধবার (২২ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকার মৃত আহাদ আলীর ছেলে মো. রবিউল ইসলাম (৪০), একই এলাকার নুরুন্নবীর ছেলে মো. নাঈম (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার বড়ইচারা, রূপপুর ও সাহাপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানকালে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মো. জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। আদালত তথ্য-প্রমাণ ও অপরাধ বিবেচনায় তাঁদের কারাদণ্ড ও জরিমানা অনাদায়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।