চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন থেকে দুই মাদক সেবীকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) অভিযান চালিয়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
আটককৃতরা হলেন, হান্ডিয়াল ইউনিয়নের হাসপুর এলাকার জয়নাল প্রামানিকের ছেলে এরশাদ (৪৫) ও একই ইউনিয়নের জয়ঘর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আকাশ হোসেন (২৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত আকাশ হোসেনকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং এরশাদকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
দণ্ডিত দুজনকেই পরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।