[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

উপজেলা পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তথ্য অনুসন্ধানের আলোকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাগরিক অংশগ্রহণ জোরদারে ওই কনফারেন্স হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি। অন্যদের মধ্যে সহ-সভাপতি সাংবাদিক আলী আক্কাছ, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ও উপজেলা ফেসিলিটেটর আলেয়া পারভীন বক্তব্য রাখেন।

জানা যায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় ও নিডা সোসাইটির আয়োজনে গুরুদাসপুুরে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্র্থায়নে ও জিএফএ কনসাল্টিং গ্রুপের সহায়তায় নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বক্তারা বলেন- ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানী ও জেন্ডারভিত্তিক সহিংসতা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অবহিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর প্রভাব ফেলে। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক, সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।