[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে স্বামী সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২২ জুলাই) রাত ৮টায় আটোয়ারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, আটোয়ারী ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী ও করতোয়া কুরিয়ার সার্ভিসের আটোয়ারী এজেন্ট মোঃ আবুল কালাম আজাদ। তার স্ত্রী মোছাঃ রেশমি বেগম কর্তৃক প্রতারণা করে অর্থ, সোনা-গহনা ও সম্পত্তি আত্মসাতের পায়তারা করা এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে সংগ্রহ করে তা করতোয়া কুরিয়ার সার্ভিস এর প্রধান কার্যালয়ে সরবরাহ করে, আটোয়ারী শাখাটি রেশমি বেগমের নামে করার অপচেষ্টার প্রতিবাদে ও করতোয়া কুরিয়ার সার্ভিসের আটোয়ারী শাখা অতিদ্রুত পুনঃ চালুর দাবীতে এ সংবাদ সম্মেলন করা হয়। আবুল কালাম আজাদ তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার তথ্য সমুহ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আটোয়ারী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।