[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আঃ মোতালেবের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

​এক প্রতিবাদ লিপিতে আঃ মোতালেব জানান, “কেউ বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে এই মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।”
​তিনি আরও বলেন, কর্মজীবনে তিনি সর্বদা সততা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। তার সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টার অংশ হিসেবেই এই ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

​প্রতিবাদ বার্তায় তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান এবং একই সাথে ভিত্তিহীন এ সংবাদের তীব্র নিন্দা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।