[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরের নওয়াপাড়ায় হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ: জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২৬
চকচকে বাহির, ভিতরে নোংরার স্তূপ, নেই তদারকি, নেই অভিযান; চড়াদামে নিম্নমানের খাবারে বাড়ছে রোগব্যাধি। যশোরের অভয়নগর উপজেলার প্রাণকেন্দ্র নওয়াপাড়া বাজারে অবস্থিত বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগ উঠেছে। এতে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ হোটেল-রেস্টুরেন্টে রান্নাঘর ও খাবার পরিবেশনের স্থান অত্যন্ত অপরিচ্ছন্ন। মেঝে ও দেয়ালে জমে থাকা ময়লা, পোকামাকড়ের অবাধ বিচরণ, অপরিষ্কার বাসনপত্র, সব মিলিয়ে স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন চোখে পড়ে। কোথাও কোথাও খাবার তৈরির পাশেই আবর্জনার স্তূপ, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু।

স্থানীয়দের অভিযোগ, হোটেলগুলোর বাহ্যিক সাজসজ্জা দেখে ভেতরের পরিস্থিতি বোঝার উপায় নেই। কিন্তু ভেতরে প্রবেশ করলেই দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। অনেকে জানান, এসব হোটেলের খাবার খেয়ে প্রায়ই পেটের সমস্যা, ডায়রিয়া, গ্যাস্ট্রিকসহ নানা রোগে ভুগছেন তারা। আরও উদ্বেগজনক বিষয় হলো, কেউ অনিয়মের প্রতিবাদ করতে গেলেই হোটেল কর্তৃপক্ষ ও কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্যবিধি না মানলেও এসব হোটেলে খাবারের দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। মানহীন খাবার উচ্চমূল্যে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে একপ্রকার প্রতারণা করা হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কোনো অভিযান বা দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি। নিয়মিত তদারকি না থাকায় হোটেল মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন। উল্লেখ ২১ জুলাই নওয়াপাড়া বাজারে বিসমিল্লাহ হোটেলে  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের বিরুদ্ধে একজন সচেতন নাগরিক প্রতিবাদ করলেই হোটেল কর্মচারিরা তাকে লাঞ্চিত করে। ফলে নওয়াপাড়া বাজারের সচেতন নাগরিকরা দ্রুত সময়ের মধ্যে এসব হোটেল-রেস্টুরেন্টে নিয়মিত অভিযান পরিচালনা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এবিষয়ে যশোর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার হোটেল গুলোর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে, আমাদের লোকবল কম থাকায় অভিযান চালাতে একটু সময় লাগছে বিষয়টি যখন আপনারা জানালেন দ্রুত সময়ের মধ্যে অভিযান চালানো হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।