[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোপালপুর উপজেলার শাখারিয়া স্লুইসগেট অংশে প্রায় ১০০ মিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভাঙনের ফলে প্রায় ১০০ ফুট সড়কের অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে গত তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ডাম্পিং করছে। বাঁধ পরিদর্শনে এসে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু আরও বেশি পরিমাণে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ওপর। ইতোমধ্যেই জেলা প্রশাসক (ডিসি), সচিব, পানি উন্নয়ন বোর্ড এবং মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, টাকার কোনো অভাব নেই। আপনারা যেভাবে পারেন, লোকালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, আমাদের কর্মকর্তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তাদের জানানো হবে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, গোপালপুর ও ভূঞাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল বলেন, আজ নদীর তলদেশে ইকো সার্ভে করা হয়েছে। সেখানে দেখা গেছে, নদীর তলদেশের বেশ কিছু অংশ ক্ষয় হয়েছে। এ কারণে নদীর বাম তীরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত বাঁধে আঘাত করায় বাঁধ ভেঙে যাচ্ছে।”
তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৯ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। আজ যত ব্যাগ প্রয়োজন হবে, ততই ডাম্পিং করা হবে। সিরাজগঞ্জ থেকে জিও ব্যাগে বালু ভরে ট্রলারের মাধ্যমে আনা হচ্ছে। আপাতত সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।