সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে রেহাই পুকুরিয়া আদশ মহাবিদ্যালয় কলেজ গেট থেকে পাকা সড়কস্থ ফিরোজ মিয়ার বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার ওপর তীব্র আছে উঠার পরিবেশ নাই ফলে রাস্তাটি ব্যবহার উপযোগী সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা আছে নেই পুর্ণঙ্গ সড়ক পথ। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত জলাশয়ে পরিণত হয়। ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াত, কৃষি পণ্য বাজারজাত করণ, কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের নিত্যদিনের চলাচল এখন চরম কষ্টকর হয়ে পড়েছে।
চৌহালী নাগরপুর সড়কের বৈন্যা বাইপাস থেকে বাঘুটিয়া সলিমাবাদ সড়ক পথে বেহাই পুকুরিয়া বাজার এর উত্তর পাশে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে সমান্য বৃষ্টি হলেই পানি জমে। কলেজ রাস্তার মুল ফটক গর্তের সৃষ্টি, দু বাড়ির মাঝে পানি জমে পুরো রাস্তাটির করুন দশাা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ শত শত মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার, মাটি ভরাট কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ।
অনেক সময় ভ্যান, ইজিবাইক বা মোটরসাইকেল এই রাস্তায় চলতে গিয়ে উল্টে দুর্ঘটনা ঘটছে। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়ছেন, কারণ কোনো যানবাহন এই কর্দমাক্ত ও জলমগ্ন রাস্তায় ঢুকতে চায় না।
এলাকাবাসীর দাবি, শুকনো মৌসুম সহ প্রতিবছর বর্ষা মৌসুম বা বৃষ্টির সময় তাদের এই নরকযন্ত্রণা ভোগ করতে হয়। অভিভাবক সাবেক ইউপি সদস্য মির্জা সেলিম বলেন, কলেজ ও জনগণের সার্থে দাবি মোদের একটাই দ্রুত পুনঙ্গ সড়ক পথ চাই।
স্থানীয় জনপ্রতিনিধি দেওয়ান মতিউর রহমান মতি বলেন, প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও রাস্তাটিতে মাটির ভরাট পাকাকরণ বা টেকসই সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, তবে দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে আশ্বস্ত করেছেন।
রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো, মফিজুল ইসলাম বলেন, সাজানো গোছানো একটি এমপিও ভুক্তি কলেজ অথচ রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে কলেজে পড়াশোনারত শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী, ম্যানেজিং(এডিহক) কমিটি, গুনিজন ও এলাকার ভুক্তভোগী জনগণ এই চরম দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে এবং পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করাসহ রাস্তাটি জরুরি ভিত্তিতে মাটি ভরাট (সংস্কারের) জন্য চৌহালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছি।