[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার শিকারপুর, বাহাদুরপাড়া, সাহাপুর, কালীনগর, বিলকাঠোর, চরপিপলাসহ অন্তত আটটি গ্রামকে বিভক্ত করেছে গুমানী নদী। এ কারণে নদীর উত্তরপাড়ের দুটি রাস্তা দীর্ঘকাল ধরে পাকা হয়নি। বর্ষায় কাদাজলে একাকার হয়ে থাকা এ রাস্তাদুটি কমপক্ষে ১০ হাজার মানুষের দূর্ভোগের কারণ। খেতের ফসল ঘরে তুলতে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্প্রতি দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন সাহাপুর হয়ে আলিয়া মাদ্রাসা পাড়ঘাটের মওলানা আব্দুল বারীর বাড়ি পর্যন্ত ১ হাজার ৭৭০ মিটার এবং চরপিপলা থেকে বিলকাঠোর পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার রাস্তা দুটি পাকাকরনের কার্যাদেশ জারি করেন।
এদিকে রাস্তা দুটি পাকাকরনের কার্যাদেশ পর্যন্ত তদবির করতে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও মশিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ছিলেন অগ্রনায়ক। দুর্ভোগ তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের দৃষ্টিগোচর করতে আজাদ অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিলে প্রতিপক্ষরা তার নামে চাঁদা আদায়ের মিথ্যাচার করছেন।
রবিবার ওই মিথ্যাচারের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে আবুল কালাম আজাদ ছাড়াও বক্তব্য রাখেন সুপার আব্দুর রহমান, ওয়াজেদ আলী, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা আশিকুর রহমান, আরিফ মন্ডল, জামাল উদ্দিন মন্ডল, চিকিৎসক আবু সাইদ প্রমুখ।

বক্তারা দাবী করেন, বাহাদুরপাড়া সমাজ কল্যান নামে এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। রাস্তাটি নির্মাণ হওয়ার খুশিতে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছায় কিছু অর্থ উত্তোলন করেন। ওই অর্থ রাস্তার উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বার্থে খরচ করবেন এলাকাবাসী। কিন্তু বিষয়টি ভিন্নখাতে নিয়ে চাঁদা আদায়ের মিথ্যাচার করা হয়। অর্থ সংগ্রহের সাথে আবুল কালামের সংশ্লিষ্ঠতা নেই।

আবুল কালাম আজাদ বলেন, জনস্বার্থে তিনি স্বেচ্ছায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে প্রকল্পটি অনুমোদন করিয়েছেন। এজন্য তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।