[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে যুবলীগের সহ-সভাপতি মাহাবুল গ্রেফতার ‎

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা

পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে পৌর শহরের নারিচা স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. মাহাবুল (৩৫) ঈশ্বরদী পৌরসভার ৬নং  ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সে ওই এলাকার মৃত হাজীরুদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঈশ্বরদী শহরে সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে তাঁর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেদিন কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তীতে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে মাহাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।