[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (১৮ জুলাই) সকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মাওলানা মামুনুর রশীদ খান ইউসুফী এবং যুগ্ম সচিব ও স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মাওলানা মো. জাকির হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি কাজী নুর মোহাম্মদ জাহাঙ্গীর, শিবালয় উপজেলা শাখার সভাপতি কাজী মো. আবু দাউদ, মাওলানা দেলাওয়ার হোসেন, আল আমিন এবং কাজী আব্দুল আলীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম।
বক্তারা বলেন, নিকাহ্ নিবন্ধন কার্যক্রমকে সময়োপযোগী, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে কাজীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। বক্তারা সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মো. আবু দাউদ।
সম্মেলনের শেষে সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।