[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাবনা জেলার বিচারিক আমলী ৪ নম্বর আদালতে এক গৃহবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে স্বামীসহ চারজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর পারিবারিকভাবে বাদীর রাবেয়া সুলতানা সঙ্গে প্রধান আসামির মোঃ আব্দুস সালাম (৪৫) বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫ লাখ টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুস সালামের পিতা- নুর কাদের গ্রাম পূর্ব মেরং লোয়া,ফতে খারকুল, পোস্ট অফিস- রামু থানা-রামু জেলা কক্সবাজার

বাদীর রাবেয়া সুলতানা পিতা-রইজ উদ্দন গ্রাম- আদাবাড়িয়া থানা -ভাঙ্গুড়া জেলা -পাবনা রাবেয়া সুলতানা তার দাবি, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে অতিরিক্ত যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান জন্মগ্রহণ করলেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগে বলা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ৫ মে আসামি পক্ষ আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সমঝোতার চেষ্টা হলেও তা সফল হয়নি।

অভিযোগে বলা হয়েছে, ২০ জুন বাদীর পিতার বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে আবারও ২ লাখ টাকা দাবি করা হয়। বাদীপক্ষ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপমান-অপদস্থ করা হয় এবং সংসারে না রাখার হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় বাদী পাবনার বিচারিক আমলী আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।