[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও বায়তুলমাল সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল শিক্ষা বৈঠক ২০২৬ উপলক্ষে আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আজ শনিবার(১৮ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে এসময় দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমীর ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ নকিবুল্লাহ।
উপজেলা জামায়াতে সেক্রেটারি আব্দুল আলিম মাসউদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা মুঃ গোলাম রাব্বানী খান জুবায়ের।
উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দীন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মো: আমিরুল ইসলাম,
বায়তুলমাল ও প্রচার সেক্রেটারি এনামুল হক,তারবিয়াতে সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, পৌর জামায়াতে আমীর মো: মামুনুর রশীদ লিটন, দাওয়া ও মানবাধিকার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম আনোয়ার,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইকরাম হোসেন বাচ্চু, যুব বিভাগের সেক্রেটারি খাইরুল ইসলাম, পৌর মেয়র প্রার্থী মু. সাইদুল ইসলাম মোল্লা,
লক্ষীপুর ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা মিজানুর রহমান, দেবোত্তর ইউনিয়ন জামায়াতে আমীর আঃ সালাম, মাজপাড়া ইউনিয়ন জামায়াতে আমীর আ: মুকিম, মাজপাড়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম কুচি, একদন্ত ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক প্রমুখ।
এসময় জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কর্মীদের ভূমিকা রাখতে হবে।
একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতাকর্মীদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের জনগণ যদি জামায়াতকে তাদের সেবা করার দায়িত্ব প্রদান করে, তাহলে জামায়াতে ইসলামী সেই দায়িত্ব সততা, আন্তরিকতা ও দক্ষতার সহিত পালন করার জন্য প্রস্তুত রয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।