[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক ৬

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬
যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি পাটকলের শ্রমিক। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

গত শুক্রবার (১৭ জুলাই) রাতে ভুক্তভোগীর প্রেমিক ও ইজিবাইকচালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এজাহারভুক্ত ৬ জনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) এবং মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লিমন হাওলাদার তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইকে করে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে এজাহারভুক্ত ৬ জনসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন ইজিবাইক থামিয়ে লিমনকে মারধর করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে গিয়ে অভিযুক্ত আরজান গাজী অন্যদের সহযোগিতায় ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।