[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে সোনালী আশ কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পাট কাটা শুরু হয়েছে ৷ বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। পর্যাপ্ত বৃষ্টি পাত হওয়ায় পানির অভাব নেই কোথাও। বানের পানি এখনো আমাদের মরা নদীতে প্রবেশ করেনি।
পাট জাগ দেওয়া নিয়ে কোনো শঙ্কা নেই তাদের ।
এদিকে, বিভিন্ন সময়ে দরপতন, ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি ও পাট ছড়ানোর পানির অভাবে কৃষকরা চাষে এই ফসল চাষে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলছেন। এ ব্যাপারে সরকারের পাটের মুল্য বৃদ্ধির  দাবি জানিয়েছেন এলাকার কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৭ টি ইউনিয়নে মোট ৮৮৫ হেক্টর জমিতে পাট চাষ-আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৷ আবাদ হয়েছে ৮৮৫ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয়েছিল ৭৯৫ হেক্টর জমিতে।
এবার  গত বছরের চেয়ে ৩৫ হেক্টর জমিতে সোনালি আশ বেশি আবাদ হয়েছে ৷ এদিকে আষাঢ় মাস শেষের দিকে শ্রাবণ মাস শুরুর দিকেই । মাঝারী থেকে ভারি বৃষ্টিপাতের কারনে কিছু কিছু এলাকার খাল-বিল ও পুকুর বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় পাট পঁচানো নিয়ে দুশ্চিন্তা না হলেও দেখা নেই বন্যার।  এলাকার বেশিরভাগ খাল-বিল শুকনো থাকায় চিন্তিত কৃষকরা। পানির অভাবে পাট পঁচানো নিয়ে শঙ্কায় আছেন তারা। পর্যাপ্ত পানি পাওয়া না গেলে পাটের গুণগতমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক মো. খোরশেদ আলম বলেন, গত দু’বছর যাবত ২ বিঘা জমিতে পাট চাষ করেছি,  জাগ দেওয়ার পানির অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয়, তাই এখন পাট চাষ বারানো হম্বব হচ্ছে না কারণ কাচা পাট টানতে খরচ বেশি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।