[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২৬
রুহিয়া উপজেলার রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ বিকাশ ঘোষ (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার​ (১৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ​গ্রেফতারকৃত বিকাশ ঘোষ রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মৃত অঘোষ এর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ জুলাই ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামস্থ আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ১৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা জব্দ করা হয়। ​এই ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০(ক)/২৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০৮, তারিখ: ১৫/০৭/২০২৬)। ​রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ​মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৬০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।