[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় প্রাইভেট কারে ৫০০ পিস ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পাবনার ফরিদপুরে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) মোঃ ছুফি উল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মিরাজুল ইসলাম (২৮)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জ ডিআইজির বিশেষ নির্দেশনায় ও পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ফরিদপুর থানা পুলিশের একটি চৌকস দল গোডাউন মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহভাজন সিলভার রঙের প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০) থামানোর সংকেত দেয় পুলিশ। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে এর পেছনের ডালার ভেতর থেকে তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পলিথিন ও নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
সাংবাদিকদের অভিযানের বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার (এসপি) মোঃ ছুফি উল্লাহ বলেন,
“পাবনা জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে যুক্ত অপরাধীরা যত কৌশলেই পারাপারের চেষ্টা করুক না কেন, জেলা পুলিশের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। তরুণ সমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অনমনীয় ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
এদিকে গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিরাজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা বলে হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।