[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় ২লাখ টাকার ৫২ পিস চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মৎস্য সংরক্ষণ আইন, মৎস্য হ্যাচারি আইন ও মৎস্য খাদ্য আইন বাস্তবায়ন অভিযান/মোবাইল কোট সুতিরবিল, ডেঙ্গাগ্রাম, তারাপশা,সুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস চায়না দুয়ারী জাল ও ৪ পিচ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখটাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, আটঘরিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন নদী-বিলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এবারের অভিযানে জব্দকৃত চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ২ লাক টাকা।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জালের কারণে মাছ, পোনা মাছ, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ নানা জলজ প্রাণী ধ্বংস হচ্ছে।
একশ্রেণির অসাধু ব্যবসায়ী এসব জাল ব্যবহার করে সাধারণ জেলেদের দিয়ে মাছ ধরিয়ে থাকেন। এতে ভবিষ্যতে নদী-নালা ও বিলে মাছের ব্যাপক সংকট দেখা দিতে পারে।
তিনি জনসাধারণের প্রতি চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।