[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বৃষ্টি হলেই হাঁটুসমান পানি কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের ৮৭নং কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে। এতে প্রায় ২৫০ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াত ও পাঠদান ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয় ভবন নির্মাণের পর মাঠ নিচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টিসহ স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ে মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল, লাইব্রেরি, প্রধান শিক্ষক ও শিক্ষকদের কক্ষ এবং কম্পিউটার ল্যাবেরও সংকট রয়েছে। বর্তমানে ৬ জন শিক্ষক বিদ্যালয়টিতে পাঠদান করছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা খাতুন জানায়, “আমরা ভালোভাবে পড়াশোনা করতে চাই। মাঠে মাটি ভরাট করা হলে আমাদের কষ্ট কমবে।”
সহকারী শিক্ষক মোছা. মমতাজন খাতুন বলেন, বৃষ্টি হলেই মাঠে হাঁটুসমান পানি জমে, ফলে কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। সহকারী শিক্ষক মো. ময়নুল ইসলামও মাঠ ভরাটের দাবি জানান।
প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে দ্রুত মাঠ ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুন্নাফ খান বলেন, বিদ্যালয়টির ঐতিহ্য রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মাঠ ভরাটের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।