[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি’র নতুন কর্মসূচির ডাক, সদস্য সংগ্রহ ও দেশব্যাপী প্রস্তুতির নির্দেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি (বিআইএমএস) তাদের পেশাগত সংকট নিরসন এবং বিভিন্ন দাবি আদায়ে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের সকল শাখা কমিটিকে শতভাগ সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করার এবং নতুন সদস্য সংগ্রহের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
​সম্প্রতি সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাফর হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজুল ইসলাম লস্কর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসকদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরিত আবেদন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির নির্ধারিত কর্মপরিধি আদায়সহ বিভিন্ন পেশাগত সংকট নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রশাসন এবং অংশীজনদের (Stakeholders) সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে।
​চূড়ান্ত রূপরেখা ও পরবর্তী কর্মসূচি একটি সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর অংশ হিসেবে সকল বিভাগীয়, জেলা, মহানগর ও উপজেলা কমিটিকে জরুরি সভা আহ্বান করে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমমনা পেশাজীবী সংগঠন, ছাত্র ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
​সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সদস্য হওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে,
​১. বৈধ চিকিৎসক নিবন্ধন (Registration) থাকতে হবে।
​২. হালনাগাদ ড্রাগ লাইসেন্স থাকতে হবে।
​৩. হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে।
​যোগ্যতাসম্পন্ন চিকিৎসকদের সদস্য করার লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় অফিস (বাসা নং-৬১, ব্লক-এ, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট) থেকে স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে সদস্য ফরম সংগ্রহ করার জন্য সকল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।
​প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোবাইল নম্বর ০১৭১১-৯৫২০৩৭, ০১৬১১২৩৩২২৯ অথবা unanikantho@yahoo.com [1] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।