[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২৬
সারা বিশ্বে বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে ঠিক তখনই ‘হোম এন্ড অ্যাওয়ে’ লীগ পদ্ধতিতে ১০ম বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর লেগ পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নাগরপুর উপজেলা  বনাম দেলদুয়ার উপজেলার খেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।  আজ শনিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ও নাগরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান লাভলুর সঞ্চালনায় খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোহরা সুলতানা যুথি। আরো উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জহুরুল ইসলাম,দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান,নাগরপুর উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি,দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক এসএম ফেরদৌস, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন,যুগ্ম- সাধারণ সম্পাদক মো.ফারুক আহম্মদ খান,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো.নজরুল ইসলাম,  শ্রমিক দলের সভাপতি মো.আরিফুল ইসলাম নবা,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,কৃষক দলে সাধারণ-সম্পাদক মো.জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো.শহিদুল ইসলাম মনির সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।।
৮০ মিনিটের খেলায় নাগরপুর উপজেলা ১-০গোলে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।