[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬
রুহিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  রাতে রুহিয়া থ্রি-স্টার হল রুমে এ সভার আয়োজন করা হয়। রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নের আনুমানিক ৪০ জন পল্লী প্রাণী চিকিৎসক এই সাধারণ সভায় অংশ নেন। সংগঠনের সভাপতি ও ৩ নং রাজারগাঁও ইউনিয়ন পয়েন্টের এআই টেকনিশিয়ান ডা. মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​সভায় বক্তারা বলেন, পেশাগত মানোন্নয়নে সংগঠন করা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। তবে এই সংগঠনের মূল লক্ষ্য হতে হবে প্রান্তিক কৃষক ও খামারিদের কল্যাণ। চিকিৎসকদের সেবার মাধ্যমে সাধারণ মানুষ ও খামারিরা যেন কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে। একই সাথে প্রদর্শনী ও উন্নত জাতের কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সভাপতির বক্তব্যে ডা. মোঃ আহসান হাবীব বলেন, আমরা মাঠপর্যায়ে উন্নত জাতের প্রজনন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে খামারিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। খামারি ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে রুহিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একটি করে পরামর্শমূলক সেমিনার আয়োজন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।