[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বমু বিলছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিলেন নুরুল আবছার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬
চকরিয়ার দূর্গম জনপথ বমু বিলছড়িতে টানা বর্ষনে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বোটযোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে মানবিক কাজের অংশ বিশেষ ত্রাণের প্যাকেট পৌঁছে দিলেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মোঃ নুরুল আবছার।
 শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে ত্রানের প্যাকেট প্রস্তুতির পরে বিকাল হতে নিজ অর্থায়নে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া দেন তিনি।  সরেজমিনে, প্রথমে ১ নং ওয়ার্ড এর মাতামুহুরী নদীর  বমুরমুখ বাজার ঘাট হতে শুরু করে মাইজ পাড়া,পূর্ব পাড়া,বড়ুয়া পাড়া, বমু পানিস্যাবিল ৪ ও ৫ নং ওয়ার্ড, ফকিরঝিরি, পুকুরিয়া খোলা ও ফাদুখোলা গ্রামের নিচু এলাকায় বসবাসকারীর মাঝে এ ত্রাণ পৌঁছে দেন।
এ সময় অংশ নেন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নেতা নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ ইলিয়াছ, ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক মোঃ আবু তৈয়ব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব হাসান, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম,বর্তমান সেক্রেটারি মোঃ টিপু সোলতান, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির আহমদ, সেক্রেটারি আবদুল মতলব, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার রফিক আহমদসহ সাংবাদিক,দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির নেতা নুরুল আবছার জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী  নির্বাচনী এলাকা (চকরিয়া -পেকুয়া)  সালাহউদ্দিন আহমেদের পক্ষে বমু বিলছড়িতে বন্যায় কবলিত মানুষের মাঝে  চাল,শুকনা খাবারের ত্রাণ বিতরনের আয়োজন করা হয়। এরকম প্রাকৃতিক দুর্যোগে দল,মতনির্বিশেষে সকলকে অসহায়দের মাঝে সামথ্যবানদের এগিয়ে আসা দরকার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।