[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬
চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা প্রদান করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) চাটমোহর উপজেলার মধুরাপুর ইউনিয়নের সারোরা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে শাহ আলমের ছেলে ফারুক হোসেন রাব্বি (২৩)-কে আটক করা হয়।
পরে তাকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তার অপরাধ প্রমাণিত হওয়ায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ফারুক হোসেন রাব্বিকে আজ শনিবার (১১ জুলাই) পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছে চাটমোহর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।