[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ভোরের পাখি ফিটনেস ক্লাবের দশম মৌসুমী ফল উৎসব

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে, ১০তম মৌসুমী ফল উৎসব আনন্দমুখর পরিবেশে যমুনার হার্ট পয়েন্ট ক্লোজারে অনুষ্ঠিত হয়েছে ।প্রতিদিনের ন্যায় ভোর ৬টায়  উৎসব মুখর পরিবেশে ভোরের পাখি  ফিটনেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে সকল সদস্যগণ যমুনার হার্ট পয়েন্টে  ব্যায়াম করেন।  এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার। তিনি বলেন, নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন এবং শরীর কে সুস্থ রাখতে ব্যায়াম করুন। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। এ ছাড়াও তিনি বৃক্ষরোপণ করার জন্য সবার প্রতি জোর দাবি জানান। মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।  এরপর মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার নিজ উদ্যোগে সবাইকে আপ্যায়নের ব্যবস্থা করেন। আপ্যায়নে ছিল
লটকন, আম, কাঁঠাল, মুড়ি । এরপর সবাই কে নিয়ে  ফটো সেশন করা হয়,এবং  সবার জন্য  খাবার পরিবেশন করা হয়।  এ সময়  উপস্থিত ছিলেন, ভোরের পাখি ফিটনেস ক্লাবের সম্মানিত, উপদেষ্টা মানবতার ফেরিওয়ালা , হাজী মোঃ আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের ট্রেইনার  সাবেক কাউন্সিলর, সিরাজগঞ্জ জেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক , মোঃ তাজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র  , সাবেক সাধারণ সম্পাদক, আজমত আলী, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা লিটন, বর্তমান সাংগঠনিক সম্পাদক, শামীম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  হাজী মোঃ শামসুল আলম,  ফকির আলী,ইসমাইল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন, সিরাজগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  নরেশ ভৌমিক, সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সাবেক প্রিন্সিপাল মোকতেল হোসেন,   যুব নেতা  মুন্না সহ, ছাত্রদল ও  যুব দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।