[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টি পাথরের। যার ওজন প্রায় ৯ কেজি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।