[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

‘উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’। একইসাথে উদযাপিত হচ্ছে সেবা সপ্তাহ।

এ উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাটমোহর উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি বেড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পল্লী ভবন হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আহসানুল হাবিব।

দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপন,গাছের চারা ও ঋণ বিতরণ। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ,সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক সোহেল রানা,জনস্বাস্থ্য প্রক্যেশলী মতিউর রহমান,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি সম্পাদক হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সাধালন সম্পাদক এস এম মাসুদ রানা,দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামিম,বিআরডিবির প্রকল্প কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৯ জন সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।