টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত,দিনব্যাপী ১ম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুরাজ বিপ্লব এর মনমুগ্ধকর যাদু প্রদর্শন অনুষ্ঠিত হয়। জমকালো এই অনুষ্ঠান উপভোগ করতে স্কুল ক্যাম্পাস ছুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, শিক্ষক শিক্ষিকাদের পদচারণায় মুখরিত ছিল স্কুল ক্যাম্পাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি বৃন্দদের স্কুলের ছাত্র-ছাত্রীগণ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালক মহোদয় শুভেচ্ছা বক্তব্য রাখেন । এরপর প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দগণ। এরপর শুরু হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুরাজ বিপ্লব এর জাদু প্রদর্শনী। এবং সবশেষে মনমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশন করেন স্কুলের ছাত্র-ছাত্রীগণ। শহীদ শিক্ষা পরিবারের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম শহীদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক মোঃ শামীম হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুল এর পরিচালক মোঃ হাছানুজ্জামান তালুকদার রঞ্জু, এ সময় উপস্থিত ছিলেন শহীদ মডেল স্কুলের উপ পরিচালক মোঃ শহীদুর রহমান, প্রধান শিক্ষক রাজ মামুদ প্রমুখ।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬