[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জের রায়পুর কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জ পৌর রায়পুর  ঈদগা মাঠে আনুষ্ঠানিকভাবে  নিজ উদ্যোগে কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা, আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর পরিচালক   হাজী মোঃ আব্দুস সাত্তার।  তিনি অনুষ্ঠানস্থলে  উপস্থিত হলে কমিটি পক্ষ  এবং মহল্লাবাসী  ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরতি ছিল রায়পুর জাতীয় জুটমিল ঈদগাহ মাঠ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন  হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী।  প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার  বলেন, আমার বাবা নাই, ভাই নাই।  আমার আছে আগে আল্লাহ   ও পরে আপনারা। আপনাদের উছিলায় আমাকে সিরাজগঞ্জ পৌর মেয়র হিসেবে যদি আল্লাহ লিখে রাখেন,  তাহলে কেউ আমাকে  ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।  সিরাজগঞ্জ পৌর রায়পুর কবরস্থান ও রহমানিয়া মাদ্রাসা  উন্নয়নকল্পে আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এ কথাগুলো বলেন।
সিরাজগঞ্জ পৌর রায়পুর কবরস্থান ও ঈদগাহ মাঠের আহবায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহর ১৩নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ , সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মহর আলী, রোকনউদ্দিন, জাহাঙ্গীর আলম জাহিদ,ডাক্তার মোঃ আনোয়ার হোসেন, মাওলানা আক্তার হোসেন,  প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরঙ্ঘ আজিজ স্বপন। পরে বেলচা দিয়ে বালি ফেলে কবরস্থানে  মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ধানবান্ধী জে,সি রোডের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেয মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।