[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ভেকু মেশিনে ছেঁড়া বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বরিউল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু রবিউল ধনপাড়া পূর্বপাড়া গ্রামের ময়নুলের ছেলে। এই মৃত্যুর ঘটনাটি ঘটার পর থেকে ওই গ্রামের স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধনপাড়া পূর্বপাড়া গ্রামের জাকির, জলিল ও বেলালসহ কয়েকজন মিলে ভেকু মেশিন নিয়ে এসে গ্রামে কয়েকদিন থেকে একটি পুকুর অবৈধভাবে খনন করছিলেন। বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছেঁড়া তার তাদের ঠিক (মেরামত) করতে বললে তারা বিদ্যুতের তার ঠিক করেননি। বিকেল সাড়ে ৩টার দিকে শিশু বরিউল খেলাধুলা করার সময় বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ- অবৈধভাবে পুকুর খননকারীরা বিদ্যুতের ছেঁড়া তার ঠিক (মেরামত) না করায় তাদের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

এ ব্যাপারে অবৈধ পুকুর খননকারী ব্যক্তিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।