[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভরতপুরে জমকালো আয়োজনে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-২)।
বিএলকে যুব সংঘের উদ্যোগে এবং আটঘরিয়া উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় শনিবার ৪ জুলাই বিএলকে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্ট  উদ্বোধন আটঘরিয়া থানার তদস্ত ওসি রসিক কুমার কুন্ডু করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মোল্লা বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে মাদককে না বলবো এবং সুন্দর সমাজ গঠনে ভুমিকা রাখব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম প্রামানিক, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মিয়া, আব্দুল সাত্তার প্রামানিক,
ছাত্রনেতা তারেক হোসেন, মুন্না ,ফরহাদ,মুরাদ এবং বি.এল.কে যুব সংঘের সেক্রেটারী আলামিন রহমান তমাল।
খেলায় সভাপতিত্ব করেন বি.এল.কে যুব সংঘের সভাপতি রাফিউল ইসলাম আকাশ ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে মতিঝিল নিউ ইয়র্ক স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে খান স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।
 উদ্বোধনী ম্যাচ দেখতে স্থানীয় ও দূর-দূরান্তের ফুটবলপ্রেমী দর্শকরা মাঠে ভিড় জমিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।