[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার সকালে বি.আর.ডিবি চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।
আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম,নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি আহম্মদ আলী রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান,নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো.আক্তারুজ্জামান বকুল,সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিআরডিবির সদস্যগণ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আতাউর রহমান।
আলোচনা শেষে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপন করেন সাংসদ রবিউল আওয়াল লাভলু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।