[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ৩০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬
পাবনা চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে গোয়ালবাড়ি এলাকার নিখিল গমেজের ছেলে নুয়েল গমেজ (২৮)-কে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানের খবর টের পেয়ে নুয়েলের সহযোগী মথুরাপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫) পালিয়ে যায়। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, “পাবনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় চাটমোহরকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুয়েল গমেজকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, জুয়া ও মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।