[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা,গাছের চারা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায়”জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা, গাছের চারা ও পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
আজ (৬ জুলাই) সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মারফুদ-উল-ইসলাম।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড আটঘরিয়ার আয়োজনে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,
উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, হিসাব রক্ষক মাহমুদুল আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল কাদের।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা সহ এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ককর্তা, প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মারফুদ-উদ-ইসলাম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন, আত্মকর্ম সংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তিনি আরও বলেন, ৫-৯ জুলাই পর্যন্ত সেবা সপ্তাহ শুরু করেছে। ৪০জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও ৩০ জন মহিলাদের দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, দেশের সামগ্রী উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামীণ জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন আত্নকর্ম সংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুতর ভূমিকা পালন করছে।
এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আর্ন্তরিক সহযোগী কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।