[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
নওগাঁর রাণীনগর উপজেলায় অসহায় দু:স্থ মানুষের মাঝে জিআর চাল ও কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও দু:স্থ ১ হাজার মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

পরে একই মঞ্চে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার প্রায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান সহ রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ধীরে ধীরে তার দেওয়া নির্বাচনী অঙ্গীকারের অনেক কিছুই বাস্তবায়ন করেছেন। দেশের সাধারণ মানুষ ও গরীব-অসহায়দের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড ইতোমধ্যেই বিতরণ শুরু করা হয়েছে। সুবিধাভোগীরা সুবিধা পাওয়া শুরু করেছে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। তাই বর্তমান সরকারকে সকল ধরণের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।