[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুরে অটোবাইকের ধাক্কায় সিয়াম (৬) হোসেন নামক এক শিশু শিক্ষার্থীর  মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সিয়াম একদন্ত এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্প্রতিবার (২জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে রাস্তা পার হচ্ছিলেন।
এসময় একদন্ত এলাকার প্রধান সড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগতির অটোবাইক ধাক্কা দিলে পাকা রাস্তার উপর সে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুর অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় এলাকাবাসী সড়কে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ইছহাক আলী বলেন, বিদ্যালয় ছুটি হওয়ার পর সড়ক পার হওয়ার সময় একটি অটোর ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।
নবদিগন্ত কিন্ডার গার্টেনের শিক্ষকেরা জানান, সিয়াম ছিল অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও ক্লাস শেষে সে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু সড়ক পার হওয়ার সময় অটোর ধাক্কায় তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
বিদেহী আত্মার শান্তি কামনা করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সামনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।