বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রঙ্গনে রাজকীয় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রাং, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দুলাল চন্দ্র প্রামানিক শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২৯ বছর চাকরি জীবন শেষে ৩০ জুলাই প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক অবসর গ্রহণ করেন।