[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

বুধবার (১জুলাই) উপজেলার গোপালনগর ঘোষ পাড়া এলাকার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে একাধিক চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, নাজির মো. জমির উদ্দিন সরকার, সার্ভেয়ার মো.রিয়াদুল ইসলাম, তৌহিদুল ইসলাম এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যরাসহ উপজেলা ভূমি ও মৎস্য অফিসের অনন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস অফিসার সুজিত কুমার মুন্সী বলেন, “আমরা দেশের মৎস সম্পদ রক্ষার স্বার্থে এমন অভিযান চালিয়ে যাবো।”
আরেক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনগণের স্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।