[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬
চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দিয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বনগ্রামের আজমের ছেলে জাহিদ (১৯), সাদেক প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম (২১) এবং ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯)।
পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান চলতে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া বন্ধে কাজ করে যাচ্ছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।