[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গার আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ করা হয়।এ সময় উপস্থিত অতিথিরা বলেন,একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না,বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন,সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপন কর্মসূচীতে সলঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা,কৃষি উপ-সহকারি কর্মকর্তা সোহেল আরমান,জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সলঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বর আ: খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।