[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং অক্সিজেনের চাহিদা পূরণের জন্য ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
​সোমবার (২৯ জুন) বিকালে আগামীর স্বপ্ন মানবিক সংস্থা  এর আয়োজনে ও রুহিয়া  উপজেলা প্রশাসনের সহযোগিতায়, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
​এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন নবগঠিত রুহিয়া  উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে মধুপুর কাকলী উচ্চ  বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকাকে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।
​বৃক্ষ রোপন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি মানবিক ও সবুজ বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলে চেষ্টা করে যাচ্ছে।  আগামীর স্বপ্ন মানবিক সংস্থা, রুহিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে, তিনি বলেন, বৃক্ষ রোপণের ফলে সবুজ এবং স্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি সুন্দর একটি নির্মল পরিবেশ সৃষ্টি হবে।
মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আব্দুল জব্বার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল, রুহিয়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গগণ শাহ, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু, রুহিয়া উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ফারুক হোসেন,  সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান আকাশ, সদস্য মাসুদুর রহমান, সুমন আলী, আহসান হাবিব রুবেল, আগামীর স্বপ্ন মানবিক সংস্থার সেক্রেটারি মোঃ কুদরত আলীসহ মধুপুর কাকলী উচ্চ বিদ্যলয় ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।