[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন)বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ইউপি চেয়ারম্যনবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড,সরকারি সেবা কার্যক্রম এবং চলমান প্রকল্পসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, চুরি, ফকিরগঞ্জ বাজারের অব্যবস্থাপনা, অবৈধ ও বেপরোয়া গতিতে মটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ, মাদক ও জুয়া জিরো টলারেন্স বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, ইদানিং ফেসবুকের অপব্যবহার বেড়ে গেছে। ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্য ছড়িয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুধিজনদের মানহানীকর মন্তব্য ফেসবুকে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নেমেছে একটি চক্র। এই চক্রটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ না করলে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে। সভাপতির বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউএনও বলেন, ফেসবুকে কে কি লিখবে লিখুক। ফেসবুকের বিভ্রান্তিতে না তাকিয়ে স্বচ্ছতার সাথে অদম্য গতিতে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান তিনি। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় আটোয়ারী উপজেলায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।