[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়া হিসাবরক্ষণ ও প্রাণীসম্পদ অফিসে দুর্ধর্ষ চুরি 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের হিসাবরক্ষণ অফিস  এবং উপজেলা প্রাণীসম্পদ অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আজ রোববার (২৮ জুন) সকালে অফিস খোলার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার অথবা শনিবার দিবাগত গভীর রাতে অফিস সাপ্তাহিক ছুটি থাকাকালীন সময়ে  সঙ্গবদ্ধ চোরের দল  অফিস ভবনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ইউএনও কার্যালয়ের হিসাবরক্ষণ অফিস থেকে একটি ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি Core i5 ডেস্কটপ কম্পিউটার, একটি HP 220 সিরিজের ল্যাপটপ, একটি Nokia 3310 মোবাইল ফোন, একটি ফার্স্ট এইড বক্স, ব্লাড প্রেসার মাপার মেশিন, ইউপিএস, পাওয়ার বোর্ড, ল্যাপটপ চার্জার, বইসহ বিভিন্ন সরকারি মালামাল চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে একই রাতে উপজেলা প্রাণীসম্পদ অফিসের গ্রিল  কেটে  একটি কম্পিউটার, একটি মনিটর এবং সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স চুরি  হয়েছে। এ অফিসের চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য  প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খনম বলেন, “সকালে অফিসে এসে  জানতে পারি অফিসের নৈশপ্রহরী  তালা খুলে দেখতে পায় অফিসে চুরি হয়েছে । পরে কক্ষে প্রবেশ করে বিভিন্ন সরকারি মালামাল ও অফিস সরঞ্জাম চুরি হয়েছে বলে নিশ্চিত হই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। চুরি হওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, “আমাদের অফিস থেকে একটি কম্পিউটার, একটি মনিটর এবং সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স চুরি হয়েছে। প্রাথমিকভাবে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর থেকে প্রশাসন ও পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।
উল্লেখ্য এর আগেও উপজেলা ভূমি অফিসে একই কায়দায় গ্রীলের জানালা কেঁটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।