[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।
কর্মসূচিটি বাস্তবায়ন করছে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আয়োজনে রয়েছে সিভিল সার্জন অফিস, সিরাজগঞ্জ এবং সহযোগিতায় রয়েছে ইউনিসেফ।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন জানান, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিনি সকল অভিভাবক কে প্রতিদিন সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার প্রত্যেকটি পয়েন্টে তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ এম. ফারুক আহমেদ , ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসাইন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সারমীন খন্দকার, মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসনিম, ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, ইউনিসেফের জেলা মেইনসিন (Measles) অফিসার মোছাঃ হোসনে আরা বেগম সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সিরাজগঞ্জে ৪ লক্ষ ৬৭ হাজার ১০৩ জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এই ভিটামিন-এ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।